শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি,
ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলার আঁঠারোমাইলে "রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা'র আয়োজনে অভিভাবকদের সাথে মতবিনিময় ও বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানার পরিচালক দুবাই প্রবাসী শাহীদুল ইসলাম। বক্তব্য রাখেন মোহতামিম মাওঃ মফিজুল ইসলাম, মাওঃ আসাদুজ্জামান, হাফেজ মারুফ হোসেন, মাষ্টার সোলাইমান হোসেন, আলেমা মুর্শিদা বেগম, আলেমা নুরজাহান বেগম, আলেমা সালমা বেগম, কামরুনাহার, অভিভাবক সদস্য হাইদুল ইসলাম মোড়ল, মফিজুল ইসলাম মোড়ল, সরদার শহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ও সচেতন ভূমিকার ওপর বিশেষ জোর দেন। মতবিনিময় সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় মাদ্রাসার পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শতাধিক ফলজ আম গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত