শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগী-স্বজনদের নিরাপত্তায় মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার মোতায়েন রাণীশংকৈলে ‘মেসার্স এম এম ট্রেডার্স’-এর শুভ উদ্বোধন, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তানোর থানা পুলিশের অভিযানে ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। কক্সবাজার সদরে পিকআপের বাম্পারে লুকানো ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিবন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী, হ্নীলার দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (সিবিসি)-এর পক্ষ থেকে নতুন শেয়ারহোল্ডারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৩ বস্তা সার ও ২টি নৌকা জব্দ সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ, অস্ত্র গোলাবারুদ জিম্মি উদ্ধার

রাণীশংকৈলে ‘মেসার্স এম এম ট্রেডার্স’-এর শুভ উদ্বোধন, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাল,রংপুর বিভাগীয় প্রধান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশ্বস্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এম ট্রেডার্স-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন ঠিকানা পলাশ মার্কেট, রাণীশংকৈল, ঠাকুরগাঁও-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌরসভার সাবেক মেয়র জনাব মোঃ মুখলেসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি সৎ, দক্ষ ও বিশ্বস্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মেসার্স এম এম ট্রেডার্সের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানটি সততা ও গুণগত মান বজায় রেখে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ ফেরদৌস আলম মানিক মাস্টার। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জনসেবামূলক কর্মকাণ্ডেও প্রতিষ্ঠানটির ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, রাণীশংকৈলের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা মোঃ খায়রুল ইসলামসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সুধীজন ও শুভানুধ্যায়ীরা।

 

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা উপস্থিত সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, মেসার্স এম এম ট্রেডার্স সর্বদা সততা, স্বচ্ছতা ও মানসম্মত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করে যাবে। উন্নয়নমূলক প্রতিটি কাজে গুণগত মান নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন এবং প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।

 

প্রতিষ্ঠানের ঠিকানা:

পলাশ মার্কেটর সংলগ্নে ইউনুস মার্কেট রাণীশংকৈল, ঠাকুরগাঁও,হটলাইন: ০১৭৬২-৮০৪৫৪২।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews