বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ভুক্তভোগী পরিবারের সঠিক বিচারের প্রত্যাশা ইউএনও মোহাম্মদ ইসমাইল হোসেন, পিআইও জসীম উদ্দীন ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুরের উপস্থিতি কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্যামনগরে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ ভোমরা গাজি পাড়া বল ফিল্ডে খেলা দেখতে গিয়ে ১ জন মৃত্যু ৩জন গুরুতর আহত  বাড়িতে ফেরা হলো না গৃহবধূ রুমি আক্তারে আশাশুনি থানার নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে সঞ্জয় কুমার দাসের কার্যভার গ্রহণ মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

টেকনাফ ও সেন্টমার্টিন উপকূলে পৃথক স্থান থেকে তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সাগরের পৃথক স্থান থেকে অর্ধগলিত অবস্থায় তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একটি নারীর বলে নিশ্চিত হওয়া গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক সময়ে টেকনাফ ও সেন্টমার্টিন উপকূলীয় এলাকা থেকে ভাসমান অবস্থায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়। সাগরে দীর্ঘ সময় থাকার কারণে মরদেহগুলো অর্ধগলিত হয়ে গেছে, ফলে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একটি নারীর এবং বাকি দুটি পুরুষের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি বলেন, নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে তাদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পরিচয় শনাক্ত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ধারণা করছে, সাগরে দুর্ঘটনা, নৌকাডুবি কিংবা অন্য কোনো ঘটনার সঙ্গে মরদেহগুলোর সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews