বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাত্রা শুরু করল নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (CBC)-এর কক্সবাজার জেলা শাখায় জরুরি সভা অনুষ্ঠিত সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত কলারোয়া সীমান্তে দুই ইউপি সদস্যসহ ৪ জন বিজিবির হাতে আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস মাদরাসার ওপর ধসে নিহত ২ শিক্ষার্থী, আহত কয়েকজন; ধ্বংসস্তূপে আরও আটকা পড়ার আশঙ্কা সাতক্ষীরায় নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান তালায় শাহাপুর-খানপুর সড়কের লে-আউট কাজ বুঝিয়ে দিলেন উপজেলা প্রকৌশলী ফেঞ্চুগঞ্জে মাদ্রাসা ছুটির পর দুই ভাই নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ দৈনিক সোনার বাংলাদেশ’ ও দৈনিক জনতার বাংলাদেশ’ নাম দিয়ে দেশজুড়ে চাঁদাবাজি: তালা’র চিহ্নিত অপরাধী আলামিনের বিরুদ্ধে ১২ মামলা!

কলারোয়া সীমান্তে দুই ইউপি সদস্যসহ ৪ জন বিজিবির হাতে আটক

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার,

 

সাতক্ষীরার কলারোয়ায় বিপুল পরিমাণ মাদকসহ দুই (ইউপি) সদস্যসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন— কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের ইউপি সদস্য ফারুক, কেরালকাতা ইউনিয়নের (স্থানীয়ভাবে কাদপুর নামে পরিচিত) ইউপি সদস্য নিজাম উদ্দিন মন্টু, একই এলাকার আব্দুস সালাম এবং কাদপুর গ্রামের সোহাগ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল কলারোয়া সীমান্তের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকদ্রব্যসহ হাতেনাতে এই চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজন জনপ্রতিনিধি থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হবে।

বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য ও বিস্তারিত তথ্য পাওয়ার পর এই ঘটনার পরবর্তী আপডেট জানানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews