বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাত্রা শুরু করল নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব কক্স বিজনেস কোম্পানি লিমিটেড (CBC)-এর কক্সবাজার জেলা শাখায় জরুরি সভা অনুষ্ঠিত সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত কলারোয়া সীমান্তে দুই ইউপি সদস্যসহ ৪ জন বিজিবির হাতে আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধস মাদরাসার ওপর ধসে নিহত ২ শিক্ষার্থী, আহত কয়েকজন; ধ্বংসস্তূপে আরও আটকা পড়ার আশঙ্কা সাতক্ষীরায় নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান তালায় শাহাপুর-খানপুর সড়কের লে-আউট কাজ বুঝিয়ে দিলেন উপজেলা প্রকৌশলী ফেঞ্চুগঞ্জে মাদ্রাসা ছুটির পর দুই ভাই নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ দৈনিক সোনার বাংলাদেশ’ ও দৈনিক জনতার বাংলাদেশ’ নাম দিয়ে দেশজুড়ে চাঁদাবাজি: তালা’র চিহ্নিত অপরাধী আলামিনের বিরুদ্ধে ১২ মামলা!

সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা ও অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এর উদ্যোগে গ্রাহক সেবা মানোন্নয়ন সংক্রান্ত সার্ভিস উন্নয়ন মতবিনিময় সভা এবং অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালের কনসালটেন্ট সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এর প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার পরিদর্শক মো. নূরুল ইসলাম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম, হিসাব বিভাগের ইনচার্জ শেখ শরিফুল আউয়ালসহ বিভিন্ন বিভাগের ইনচার্জ এবং হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।মতবিনিময় সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এবং রোগীদের সেবার মান আরও সহজ ও গতিশীল করতে চিকিৎসক, নার্স ও স্টাফদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা শেষে হাসপাতাল চত্বরে সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের সার্বিক সহযোগিতায় একটি ব্যবহারিক অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ায় হাসপাতালের কর্মকর্তা, নার্স ও নিরাপত্তা কর্মীদের অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলা, অগ্নি নির্বাপণ যন্ত্রের (Fire Extinguisher) সঠিক ব্যবহার এবং রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হাসপাতালের রোগী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আকস্মিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে কর্মীদের সচেতন করতেই এই ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews