বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্পে মেশিন বিতরণ  নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ মণিরামপুরে ‎অপশক্তির বিরুদ্ধে রাজপথে স্বেচ্ছাসেবক দল জনবান্ধব ও আপসহীন এক ওসির বিদায় অশ্রুসিক্ত শ্যামনগর, নতুন কর্মস্থল কুষ্টিয়া কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক সফল অভিযান সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, আত্মসমর্পণ দুই; উদ্ধার অস্ত্র ও বিপুল গোলাবারুদ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল  টেকনাফে বিজিবি’র তাৎক্ষণিক অভিযান ছিনতাইকারীদের কবল থেকে কিশোর চালকের অটোরিকশা উদ্ধার

যশোর সদর উপজেলার আরবপুরের রঘুরামপুর এলাকার সন্ত্রাসী চশমা সাইদকে গলা কেটে হত্যা

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

 

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশে ঝোপ থেকে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি ধারালো চাকু পড়ে থাকতে দেখা যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।

 

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews