পাটকেলঘাটা সরুলিয়ায় জোরেশোরে চলছে রাস্তা-ঘাট উন্নয়ন কাজ, এলাকাবাসীর স্বস্তি

শাহিনুর ইসলাম, তালা (উপজেলা) প্রতিনিধি
পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চলছে রাস্তা ঘাটের উন্নয়নের কাজ। এছাড়া পুকুর পাইলিং, পাটকেলঘাটা বাজারের বিভিন্ন অলি গলিতে সহ বিদ্যুতের পোলে ৩০টি সিকিউরিটি ক্যামেরা
স্থাপন। সূত্রে জানাগেছে, সরুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দীর্ঘদিন অবহেলিত
কাঁচা মাটির রাস্তাগুলি বৃষ্টির মৌসুমে জনগণের চলাচলের জন্য একেবারে
অনুপযোগী হয়ে পড়ে। সেই সকল রাস্তাগুলি প্যানেল চেয়ারম্যান সরেজমিনে তদন্ত
করে নতুন করে সংস্কার করার জন্য উপর মহল থেকে যোগাযোগ করে বাজেট করে
নিয়ে আসেন। চলছে উন্নয়নের কাজ। এদিকে পুকুর পাড় থেকে যে সকল রাস্তা
ভেঙ্গে একাকার হয়ে গেছে সে সব পুকুর পাড়ে পাইলিং এর কাজ চলছে।
পাটকেলঘাটা বাজারে যে কোন অপরাধমূলক কর্মকান্ড ঘটলে অপরাধীকে ধরার
জন্য বিভিন্ন অলি গলিতে সিকিউরিটি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ
বিষয়ে পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ
রানার কাছে জানতে চাইলে বলেন, এত উন্নয়ন করে যাচ্ছি তার পরও কিছু মানুষ
আমাকে খারাপ বানানোর অপচেষ্টায় সর্বদা লিপ্ত। আমার উন্নয়ন কর্মকান্ড
দেখে একটি কুচক্রী মহলের গাত্রদাহ হয়ে ফেসবুক ও অনলাইন ভুয়া নিউজ পেইজ
এ আমাকে নিয়ে কুৎসা রটিয়ে চলেছে। আসলে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন
এর কোন প্রমান তাদের কাছে নেই। আমি আমার কাজের প্রমান দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।