বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউএনও মোহাম্মদ ইসমাইল হোসেন, পিআইও জসীম উদ্দীন ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুরের উপস্থিতি কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্যামনগরে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ ভোমরা গাজি পাড়া বল ফিল্ডে খেলা দেখতে গিয়ে ১ জন মৃত্যু ৩জন গুরুতর আহত  বাড়িতে ফেরা হলো না গৃহবধূ রুমি আক্তারে আশাশুনি থানার নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে সঞ্জয় কুমার দাসের কার্যভার গ্রহণ মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মণিরামপুরে অর্থ আত্মসাতের অভিযোগে নিখোঁজ দুই সমবায় পরিচালক, দিশেহারা শতাধিক গ্রাহক

মণিরামপুরে অর্থ আত্মসাতের অভিযোগে নিখোঁজ দুই সমবায় পরিচালক, দিশেহারা শতাধিক গ্রাহক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর (যশোর)

 

মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের হরিনা গ্রামের অবস্থিত প্রত্যয় সমবায় সমিতির পরিচালক প্রশান্ত বিশ্বাস (সিন্টু) ও নবজীবন কৃষি সমবায় সমিতির পরিচালক সনজিৎ বিশ্বাস গ্রাহকদের আমানতের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে প্রত্যয় সমবায় সমিতি ও নবজীবন কৃষি সমবায় সমিতিতে সাধারণ সদস্যদের সঞ্চয় গ্রহণ ও ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযোগ রয়েছে, প্রত্যয় সমিতির পরিচালক প্রশান্ত বিশ্বাস ও নবজীবন সমিতির পরিচালক সনজিৎ বিশ্বাস সাধারণ মানুষের আস্থা অর্জন করে অধিক লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন মেয়াদি ডিপিএস ও সঞ্চয় প্রকল্পে বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করেন তারা।

 

ভুক্তভোগীদের দাবি, গত ২ জুলাই প্রশান্ত বিশ্বাস চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

 

অন্য দিকে ৫ জুলাই দুপুর এক টার দিকে সনজিৎ বিশ্বাস বাড়ি থেকে পরিবার’সহ পালিয়ে যাই। অনেকেই বলছেন সনজিৎ তার ফ্যামিলি নিয়ে ইন্ডিয়ায় চলে গেছেন।

 

গত মঙ্গলবার ৭ জুলাই সকালে ক্ষুব্ধ গ্রাহকরা সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং তাদের কষ্টার্জিত অর্থ দ্রুত ফেরতের দাবি জানান। এ সময় কয়েকজন সদস্য কান্নায় ভেঙে পড়েন এবং একজন নারী সদস্য অসুস্থ হয়ে জ্ঞান হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

 

অভিযুক্ত প্রশান্ত বিশ্বাসের বাবা জানান, চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে ২ জুলাই বাড়ি থেকে বের হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। সে কোথায় আছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।

 

স্থানীয়রা বলেন, জীবনের সর্বশেষ সঞ্চিত অর্থ সমিতিতে জমা রেখে তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে আমানতের অর্থ উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত সদস্যদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews