মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাড়দ্দহায় ৫৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিনজনের ১০ বছর করে কারাদণ্ড মেঘ জমলেই বিচ্ছিন্ন লামা: বিদ্যুৎহীনতা আর নেটওয়ার্ক বিপর্যয়ে জনদুর্ভোগ চরমে বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেবহাটায় আইনশৃঙ্খলার চরম অবনতি! চুরি-ডাকাতি ও মাদক কারবারে অতিষ্ঠ জনজীবন, পারুলিয়ার মৎস্যঘেরে ডাকাতি ঠেকাতে গিয়ে মালিককে কুপিয়ে জখম মণিরামপুরে রাজগঞ্জ বাজারে মাংসের দোকানে কুকুরের রাজত্ব, হুমকিতে জনস্বাস্থ্য। নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে হরিলুট কুড়িগ্রামে উন্নত জাতের হাঁস পালনে সচেতনতামূলক কার্যক্রম, বাড়ছে খামারিদের আগ্রহ টেকনাফে ২৪ ঘণ্টায় ১৭০ মিমি বৃষ্টি, সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড তালায় তিনটি রাস্তা উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

‎তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

‎শাহিনুর ইসলাম, তালা (উপজেলা) প্রতিনিধিঃ

‎সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

‎সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় তালা শিল্পকলা একাডেমির হলরুমে এ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ প্রদান ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎তালা ইউসিসিএ’র সভাপতি আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার।

‎বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারেক ইমাম, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা ইউসিসি এর সহ-সভাপতি আব্দুল মোমিন, সদস্য তপন কুমার ঘোষ, পরিদর্শক নাজমুল হোসেন প্রমুখ।

‎অনুষ্ঠানে একটি সমিতির ৭ জন সদস্যদের মধ্যে ৩ লক্ষ ২০ হাজার টাকা ঋণ প্রদান, সফল উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয় এবং ২০০ সমবায় সমিতির সদস্যদের মধ্যে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews