সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ডাসারে আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। মায়ানমারে পাচারের আগেই টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান: ৩২ বস্তা সার ও ২টি কাঠের নৌকা জব্দ সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি ও নোংরা পরিবেশে তৈরি, বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় উদ্ধারকৃত ২৩টি মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী আমির আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক ও সমবেদনা। হোয়াইক্যংয়ে ডেইলপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত কে এম শাহাদাত হোসাইন ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার :

পাবনা ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৮ জুন ২০২৬) রাত ১০টার দিকে উপজেলার পাটুলীপাড়া এলাকায় এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে মো. রনি হোসেন (৩০), পিতা- মকবুল হোসেন, সাং- দিয়ারপাড়া এবং মো. সোহাগ রানা (২০), পিতা- মো. সোহেল রানা, সাং- পাটুলীপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের বিচার কার্যক্রম শেষে উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) জনাব মিজানুর রহমান।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews