বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

উদ্বোধনের আগেই ঝুঁকিতে ১৭ কোটি টাকার ব্রিজ: রাণীশংকৈলে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মৌজায় অবস্থিত কুলিক নদীর ওপর প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ উদ্বোধনের আগেই ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, রাতের আঁধারে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের নিচ ও আশপাশের অংশে পাইপ বসিয়ে ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে দীর্ঘদিন বালু উত্তোলন চলতে থাকলে ব্রিজের ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

 

গোপন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ভোরে ট্রাক্টরের মাধ্যমে উত্তোলিত বালু পরিবহন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করে ভিডিও ধারণ করা হয়

 

স্থানীয়দের মতে, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর সঠিকভাবে সংরক্ষণ ও তদারকি না হলে জনগণের অর্থে নির্মিত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও সরকারি স্থাপনার ক্ষতির অভিযোগ নতুন নয়।

 

এ বিষয়ে এলাকাবাসী জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ, বিষয়টি তদন্ত এবং ব্রিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

স্থানীয়দের আহ্বান—সরকারি উন্নয়ন প্রকল্প ও জনস্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে কোটি কোটি টাকার এই অবকাঠামো ভবিষ্যতে ক্ষতির মুখে না পড়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews