সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদের, সদস্য সচিব ইলিয়াস হোসেন রুবেল তারেক রহমানকে নিয়ে কটুক্তি-ব্যঙ্গচিত্র,২৭ মামলার আসামি কামাল প্রধান এখনো প্রকাশ্যে ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন হাজারো নক্ষত্র গড়ার কারিগর নজরুল ইসলাম স্যার আর নেই, ফরিদপুর চিথুলিয়ায় চায়ের দোকানদার ও মসজিদ-ঈদগাহের খাদেম নিখোঁজ রাজধানীতে চিকিৎসা নিতে এসে নিখোঁজ পাবনার বৃদ্ধ ইসহাক আলী, ধানমন্ডি থানায় জিডি মাদারীপুরের রাজৈরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালক নিহত। জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরায় শাখরা ব্রিজ সংস্কার কাজ শুরু হবে -আলহাজ্ব আব্দুর রউফ মামা কর্তৃক আপন ভাগ্নের সাথে প্রতারণা, লাখ লাখ টাকা আত্মসাৎ

জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরায় শাখরা ব্রিজ সংস্কার কাজ শুরু হবে -আলহাজ্ব আব্দুর রউফ

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

শামীম হোসেন সাতক্ষীরা

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমীনি গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ নির্বাচনে পরাজিত হয়েও নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর বেইলী ব্রিজটি সংস্কার করবেন। তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেন এই ব্রিজ সংস্কারসহ সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারই ধারাবাহিকতায় শাখরা কোমরপুর বেইলী ব্রিজটি সংস্কারে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী ৬ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনের উন্নয়নে আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে দায়িত্ব দিয়েছিলেন। বরাদ্দকৃত টাকায় ব্রিজটি সম্পূর্ণরূপে সংস্কার সম্ভব নয় বিধায় সাতক্ষীরার উন্নয়নে তিনি তার মাধ্যমে বরাদ্দকৃত ২০ কোটি টাকার উন্নয়ন মূলক কাজের অর্থ থেকে এই ব্রিজ সংস্কারের জন্য ৪৫ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে জনসাধারণের কষ্ট লাগবে ব্রিজ সংস্কারের উদ্যোগ নিয়েছেন। আগামী এক মাসের মধ্যেই টেন্ডারের মাধ্যমে এই ব্রিজের সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচন এলে প্রতিশ্রুতির ডালা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘোরেন প্রার্থীরা। কিন্তু নির্বাচন পরবর্তী তাদের দেখা পাওয়া যেন সোনার হরিণ। অনেক সময় প্রার্থীরা পরাজিত হলে নিষ্ক্রিয় হয়ে পড়েন। কিন্তু গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সকল ধারনাই পাল্টে দিলেন। তিনি পরাজিত হয়েও জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন এবং অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জনগণের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। তিনি সোমবার (২২ জুন) সকালে শাখরা-কোমরপুর ব্রিজ এলাকায় যান। সেখানে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছি তো কি হয়েছে। আমি আপনাদের পাশে ছিলাম এবং যতদিন বেঁচে আছি আপনাদের পাশে সুখে দুঃখে থাকবো। আপনাদের দাবি ছিল নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর ব্রিজটি সংস্কার করা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরার উন্নয়নে আমাকে দায়িত্ব দিয়েছেন। ইনশাল্লাহ আমি সাতক্ষীরার উন্নয়নে জনগণের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি পূরণ করব। আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়। এ কারণে সাতক্ষীরা সকল উন্নয়ন কাজ আমাদের হাত দ্বারাই হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ খুব শীঘ্রই আগামী এক মাসের মধ্যে ঠিকাদারের মাধ্যমে এই শাখরা কোমরপুর ব্রিজের সংস্কার কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপি সভাপতি বজলুর রহমান, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শাহানুর রহমান, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু প্রমূখ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews