বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির নতুন অফিস উদ্বোধন।

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

জি এম ইমরান হোসেন,শ্যামনগর উপজেলা প্রতিনিধি

 

তরুণদের সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি-এর নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকাল ৫টায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সংগঠনটির নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, যুবসমাজকে মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিকল্প নেই। তিনি কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সমন্বয় প্যানেলের প্রধান মুজাহিদুল আহসান বান্না, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, ইয়াসিন আলী, সবুজ হোসেন, জাকির হোসেন, নূর হোসেন ইমরান, ফরিদ হোসেন, আরাফাত রহমান, শাহারিয়া, মাসুদ আলম, মহিববুল্লাহ,মারুফ, আল আমিন, ছেলিম, আব্দুল্লাহ, আসাদুল ইসলাম, জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি দীর্ঘদিন ধরে সমাজসেবা, যুব উন্নয়ন, খেলাধুলা, শিক্ষা সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে। নতুন অফিসের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের মতে, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির এই নতুন অফিস এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews