বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

 

যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে ফুটবলপ্রিয় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ সোসাইটি (সিওয়াইএস)।

 

“মাদককে না বলি, খেলাধুলাকে আঁকড়ে ধরি” প্রতিপাদ্যে মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টায় শ্যামনগরের আটুলিয়া এ. কাদের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কোস্টাল ইয়ুথ সোসাইটির সহযোগিতায় স্থানীয় ফুটবলপ্রেমী যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি এম আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি এম রাজু আহমেদ।

 

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বিএনপি নেতা খাইরুল ইসলাম ও আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এস কে সিরাজ বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বল বিতরণ কর্মসূচি স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। স্থানীয়রা সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews