শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা  ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় এডিস মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব শ্যামনগরে দুস্থ-অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরায় সড়কে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত, চালক আটক

গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের বরাদ্দের ফুটবল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের বরাদ্দকৃত ফুটবল উপজেলার ডি.কে.এফ গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২৭জুলাই) সকালে এ ফুটবল বিতরন করা হয়।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াজেদ শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ৫ নং বড়দল ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.আব্দুল গফুর সানা,কাদাকাটি ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আবু বকর সিদ্দিক,বড়দল ইউনিয়ন সেক্রেটারি সেকেন্দার আলী,মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল আহাদ,শিক্ষক মাওঃ গোলাম মোস্তফাসহ জামায়াতের নেতৃবৃন্দ,মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মাওঃ আঃ ওয়াজেদ বলেছেন,শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়া চর্চা তরুণ সমাজকে মাদক,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ,নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

 

চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর সানা বলেছেন,সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের ক্রীড়াবান্ধব এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং সুস্থ,মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews