বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

জেলা নায়েবে আমির ডা.মাহমুদুল হকের পিঁচ ঢালাই কাজের উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,তালা (উপজেলা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার তালা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নের ধারাবাহিকতায় আজ বুধবার সকাল ৮ টায় তালা বাজার হতে মহিলা মাদ্রাসা রোডের পিঁচ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে সড়কটি সরকারের নজরে আশায় উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক। এ সময় তিনি বলেন, জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কের মানসম্মত নির্মাণ ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন,অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহীন,অ্যাড মশিউর রহমান,ঠিকাদার আব্দুল লতিফ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, তালা মহিলা কলেজ রোডটি উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষা ও আবাসিক এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। পিঁচঢালাই কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করা হয়। কাজের উদ্বোধনকে কেন্দ্র করে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews