বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

শ্যামনগরে ঘরের ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার তদন্তে পুলিশ, এলাকায় শোকের ছায়া

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘরের ভেতর থেকে ওড়না পেঁচানো অবস্থায় সুরাইয়া নামের ৬ বছর বয়সী এক কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৭ জুন) বিকেল চারটার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চণ্ডীপুর গ্রামের সর্দার পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া ওই গ্রামের বাসিন্দা মজিবর গাজীর নাতনি এবং আহসান হাবিব মিঠু গাজীর কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে নিজ ঘরের ভেতর সুরাইয়াকে ওড়না পেঁচানো অবস্থায় নিথর পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, নিহত শিশুর পিতা আহসান হাবিব মিঠু গাজী জীবিকার তাগিদে বর্তমানে ফরিদপুর জেলার ভাঙ্গায় কর্মরত রয়েছেন। মেয়ের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তিনি ইতিমধ্যেই ভাঙা থেকে সাতক্ষীরার আবাদ চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা প্রশাসন ঘটনাস্থলে পুলিশ পাঠায়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের নির্দেশনায় ঘটনাস্থলে পৌঁছান উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন।

ঘটনাস্থল থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করে এসআই দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, “খবর পাওয়ার পরপরই আমরা সর্দার পাড়ার ঘটনাস্থলে পৌঁছাই। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং ঘটনার বিষয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।”

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ উদঘাটিত হবে।

এই মর্মান্তিক ঘটনাটিকে কেন্দ্র করে আবাদ চণ্ডীপুর গ্রাম ও আশেপাশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews