বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

৭৫ হাজার ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলো ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি’

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও আপসহীন পথচলার অনন্য স্বীকৃতি পেল দেশের অন্যতম জনপ্রিয় মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি’। অজস্র বাধা-বিপত্তি, মামলা-হামলা এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দর্শকদের ভালোবাসায় প্রতিষ্ঠানটি আজ ৭৫ হাজার (৭৫ কে) ফলোয়ারের এক গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে।

সাতক্ষীরা জেলার সদর উপজেলাসহ শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি, কলারোয়া, তালা, পাটকেলঘাটা এবং খুলনা বিভাগের কয়রা উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বরিশাল ও পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের মাঠপর্যায়ের সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রম এবং কোটি দর্শকের ভালোবাসার ফসল এই অর্জন।

 

প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি’ অবহেলিত, বঞ্চিত ও নিপিড়ীত মানুষের অধিকারের কথা বলে আসছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে এই পোর্টালটি সর্বদা সোচ্চার। মাঠপর্যায়ের সাহসী সাংবাদিকদের জীবনের ঝুঁকি নিয়ে পাঠানো সংবাদগুলো প্রতিনিয়ত মানুষের চোখের সামনে সত্যকে উন্মোচন করছে। খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়া এই সংবাদমাধ্যমটি আজ গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

 

সত্যের পথে চলতে গেলে বাধা আসবে—এটাই যেন চিরন্তন নিয়ম। সত্য প্রকাশ করতে গিয়ে বারবার হামলা, মামলা ও ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে এই সংবাদমাধ্যমটিকে। এমনকি মানুষের অধিকারের কথা বলতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয়েছেন ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’-এর সম্পাদক মো. মেহেদী হাসান।

তবে কোনো রক্তচক্ষু বা আইনি হয়রানি এই সাহসী পথচলাকে স্তব্ধ করতে পারেনি। সম্পাদকের দৃঢ় নেতৃত্ব এবং দর্শকদের অবিচল ভালোবাসায় সব ষড়যন্ত্রকে পায়ে ঠেলে এগিয়ে চলেছে ডিএসডি টিভি।

 

যারা ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি’র অগ্রযাত্রাকে রুখে দিতে ষড়যন্ত্রের জাল বুনছেন, তাদের হুঁশিয়ার ও সাবধান হওয়ার আহ্বান জানাচ্ছি। সত্যকে কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না। দর্শকদের ভালোবাসাই আমাদের মূল শক্তি।”

 

এই গৌরবময় অর্জনে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি’র পক্ষ থেকে দেশ-বিদেশের সর্বস্তরের দর্শক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, দর্শকরাই এই প্রতিষ্ঠানের প্রাণ। তাদের এই ভালোবাসাকে বুকে ধারণ করে আগামী দিনগুলোতেও সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি’ তার আপসহীন সাংবাদিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews