বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল বাবলু গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহীনে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণের শিকার হয়েছেন বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

 

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকালে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে যান। বনের ভেতরে মধু সংগ্রহের এক পর্যায়ে ঝোপের আড়ালে ওত পেতে থাকা একটি বাঘ হঠাৎ বাবলুর ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় সহকর্মীরা চিৎকার করে লাঠিসোটা নিয়ে বাঘের ওপর পাল্টা প্রতিরোধ গড়ে তুললে বাঘটি শিকার ছেড়ে বনের গহীনে পালিয়ে যায়।

 

সহকর্মীরা বাবলুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত বনসংলগ্ন এলাকায় নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বাঘের কামড় ও নখের আঘাতে তার শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আহতের পিতা মালেক গাজী বলেন, “আমরা একসাথেই মধু ভাঙছিলাম। চোখের সামনে বাঘ আমার ছেলেকে আক্রমণ করল। এখন ও হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে।”

 

এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনে মধু সংগ্রহের মৌসুমে মৌয়ালদের সতর্ক থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া থাকে। বাঘের আক্রমণের শিকার বাবলু গাজীর চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে বনজীবীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews