রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

পাবনা সাংবাদিক ইউনিয়নের,সভাপতি বাসিদ, সেক্রেটারি শামসুল সহ সভাপতি কামরুল 

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি।

 

ট্রেড ইউনিয়নের নিবন্ধনের মাধ্যমে আত্মপ্রকাশ করলো পাবনা সাংবাদিক ইউনিয়ন (পিইউজে)। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পাবনাস্থ স্টার রিপোর্টার খাইরুল ইসলাম বাসিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার নিউজ ও বাংলাদেশ বেতারের পাবনা প্রতিনিধি শামসুল আলম, সহ-সভাপতি এস এ টিভির পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম।

 

সোমবার (১১ মে) দুপুরে বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহীর পরিচালক আলমগীর কুমকুম পাবনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে ট্রেড ইউনিয়নের নিবন্ধনপত্র তুলে দেন। যার রেজিঃ নং রাজ-৩৪৫৩

 

এর আগে ইউনিয়নের সদস্যদের গোপন ভোটে পাবনা সাংবাদিক ইউনিয়নের (পিইউজে) প্রথম কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি কামরুল ইসলাম (এসএ টিভি), যুগ্ম-সম্পাদক নবী নেওয়াজ (আনন্দ টিভি) এবং কোষাধ্যক্ষ প্রবীর কুমার সাহা (কালের কণ্ঠ- বিজয় টিভি)।

 

এছাড়াও— সবুজ মোল্লা (সময় টিভি), সেলিম মোর্শেদ রানা (আনন্দ টিভি), ইয়াছিন আলী শেখ (চ্যানেল ওয়ান), হুজ্জাতুল হীরা (মোহনা টিভি), রাকিব হাসনাত (এশিয়ান পোস্ট-জনকণ্ঠ), মাসুদ রানা (এখন টিভি), পলাশ হোসেন (দেশটিভি), ফজলুল হক (এশিয়ান টিভি), সুলভ খান (চ্যানেল এস) এবং রাজিব জোয়ার্দার (কালের কণ্ঠ ডিজিটাল) ইউনিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, “পাবনার সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পারস্পরিক ঐক্য জোরদার করার লক্ষ্যেই এই ইউনিয়নের যাত্রা শুরু হয়েছে। আমরা আশা করি, এই সংগঠন সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পাবনার সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

 

ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ বলেন, “পাবনা সাংবাদিক ইউনিয়নকে পাবনার গণমাধ্যমকর্মীদের জন্য একটি কার্যকর, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো। সকল সদস্যকে সঙ্গে নিয়ে পেশার মানোন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা নিরলসভাবে কাজ করে যাবো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews