বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রতিনিধি

 

 

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলের মানুষের চিকিৎসা সংকট নিরসন এবং দীর্ঘ যাতায়াতের ভোগান্তি কমাতে নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।

বুধবার (০৬ মে) বিকালে নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর ধারে এই উদ্যোগের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

 

তিনি সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের চরাঞ্চলবাসীর জন্য এই নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করেন। নৌ অ্যাম্বুলেন্সটিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, রোগী বহনের জন্য স্ট্রেচার, এবং দ্রুত যাতায়াতের উপযোগী মাঝারি আকারের নৌকা।

স্থানীয়রা জানান, চরাঞ্চলে যাতায়াতের জন্য নির্ভরযোগ্য নৌযান না থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সময়মতো নৌকা পাওয়া যেত না, অনেক সময় অতিরিক্ত ভাড়াও দিতে হতো। নতুন এই নৌ অ্যাম্বুলেন্স চালুর ফলে তাদের সেই ভোগান্তি অনেকটাই কমবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য নদী পার হওয়ার পর স্থলপথে অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। পুরো কার্যক্রমটি সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে বলে জানা যায়। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে কথা বলে নারায়ণপুর এলাকায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত। তাদের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। এই নৌ অ্যাম্বুলেন্স সেই প্রচেষ্টারই একটি অংশ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দুর্গম চরাঞ্চলের মানুষ যাতে দ্রুত ও সহজে চিকিৎসা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, এই নৌ অ্যাম্বুলেন্স সেবা চরাঞ্চলের মানুষের জন্য অনেক কষ্ট লাঘব হবে।

এসময় আরও উপস্হিত ছিলেন সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্হানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যাক্তিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews