1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

হরিপুরে মোট-৬টি কেন্দ্রে এস,এস-সি সমমান পরীক্ষা অনুষ্ঠিত -২০২৬

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

‎মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়  ৬টি কেন্দ্রে এস এস সি/সমমান পরীক্ষা/২০২৬  অনুষ্ঠিত হয়,

‎রবিবার(০৩ মে) এস,এস-সি/সমমান পরীক্ষা-২০২৬ পরিদর্শন করা হয়েছে ।

হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কেন্দ্র কোডঃ- ৮১৪, হরিপুর-A হরিপুর, ঠাকুরগাঁও।কেন্দ্র  পরিদর্শনকালে দেখা যায় শান্তির নীরব পরিবেশে সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা চলছে।আর পরীক্ষায় ট্যাগ অফিসার হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.সামশুল হক হরিপুর-A কেন্দ্রের দায়িত্ব পালন করছেন।

‎  অফিসের তথ্য অনুযায়ী মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭৫ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৭০ জন এবং অনুপস্থিত  ছাত্র ০১ জন ও ছাত্রীর সংখ্যা ৪ জন সর্বমোট  ৫ জন  ।

‎হরিপুর  দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র কোর্ডঃ- ৮১৫, হরিপুর-B হরিপুর, ঠাকুরগাঁও।কেন্দ্র  পরিদর্শনকালে দেখা যায় সেখানেও শান্তির নীরব পরিবেশে সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা চলছে। হরিপুর-B কেন্দ্রের পরীক্ষায় ট্যাগ অফিসার হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেনকে সিসি ক্যামেরায় পর্দায় লক্ষ্য রাখতে দেখা গেছে। অফিসের তথ্য অনুযায়ী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১৫ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩১০ জন এবং অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ০৫ জন।

‎দুটি কেন্দ্রেই সাধারণ গণিত বিষয় কোড ১০৯ এর পরীক্ষা হয়েছে,

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব কেন্দ্রে অংশ নিচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন।

প্রতিটি কেন্দ্রে কেন্দ্র সচিব, পর্যবেক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে এবং পরীক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত