সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত কলারোয়ায় টিআর-কাবিখা প্রকল্পে লাখ লাক টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীত করণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত! ‎

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,‎তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

‎সাতক্ষীরার তালায় খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীত করণের জন্য বিভাগীয় সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে টেকনিক্যাল এসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরী ফ্যাসিলিটি (আরটিসিআইপিপিএফ) প্রকল্পের আওতায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাদিরের উপস্থাপনায় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-পরিচালক সাগর সৈকত মন্ডল, পরিবেশ অধিদপ্তরে বিভাগীয় উপ-পরিচালক মিহির লাল সরদার, পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাইয়ুম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গাজী সুজায়েত আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ইমদাদুল হক, ইমরুল কবির প্রমুখ।

‎সভায় ভূমি অধিগ্রহণ, স্থাপনা অপসারণ, ক্ষতিপূরণসহ আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আত্ম সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews