সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত কলারোয়ায় টিআর-কাবিখা প্রকল্পে লাখ লাক টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির গণমাধ্যম বিষয়ক উপকমিটি অনুমোদন 

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

শামীম আহমেদ পাবনা জেলা

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির গণমাধ্যম বিষয়ক উপকমিটি অনুমোদন দিয়েছেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও উপ-কমিটির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হারুন অর রশিদ।

 

২৭ এপ্রিল (সোমবার) দুপুরে এ কমিটি অনুমোদন করেন তিনি।১৬ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটিতে দৈনিক বিবৃতি পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা-কে আহবায়ক ও দৈনিক পাবনার চেতনা পত্রিকার সম্পাদক এস এম আদনান উদ্দিন-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

 

কমিটি অন্যান্য সদস্য’রা হলেন: সিনিয়র যুগ্ম আহবায়ক পাবনা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন,যুগ্ম আহবায়ক- আনন্দ টিভির জেলা প্রতিনিধি নবী নেওয়াজ,যুগ্ম আহবায়ক দেশ টিভির জেলা প্রতিনিধি মোঃ পলাশ হোসেন, সদস্য -সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, সদস্য -চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মিফতাহুল জান্নাত সুলভ, সদস্য দৈনিক ইনক্লাবের জেলা প্রতিনিধি রনি ইমরান, সদস্য – কালের কন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি রাজিব জোয়ার্দার, সদস্য -দৈনিক ভোরের ডাক পত্রিকার পাবনা জেলা সংবাদদাতা আলমগীর হুসাইন অর্থ, সদস্য -দৈনিক আজকের বাংলার জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম তরু,সদস্য -প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, সদস্য- মাহফুজ হোসেন, সদস্য – দৈনিক কালবেলা পত্রিকার বেড়া উপজেলা প্রতিনিধি সরকার আরিফ ইফতেখার নয়ন, সদস্য – দৈনিক পাবনার চেতনার স্টাফ রিপোর্টার সুমন ইসলাম ও সদস্য-দৈনিক বিবৃতির স্টাফ রিপোর্টার খন্দকার শহিদুল বাকি টিটু।

 

উক্ত কমিটি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সার্বিক কার্যক্রমের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নীতিনির্ধারকগণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews