বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

আশা শুনি উপজেলা প্রতিনিধ

সাতক্ষীরা জেলা আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, দুর্যোগ প্রস্তুতি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বর ও সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বিভিন্ন এনজিও’র সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করা হয়। পরে ফায়ার সার্ভিস আশাশুনি স্টেশনের উদ্যোগে দুর্যোগ ও অগ্নিকান্ড প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিআইও আমিনুল ইসলাম। বারসিক কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মেদ,ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াছ হোসেন,প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,মুসলিম এইড এর কো-অর্ডিনেটর মনোয়ার হোসেন,সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল, বারসিক জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ। সবশেষে মুসলিম এইড-ইএসডিও এর উদ্যোগে দুর্যোগের উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews