বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

পাটকেলঘাটা খলিষখালীতে আড়াই কোটি টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন,৩ লাখ টাকা উদ্ধার, এএসআই বি এম তৌহিদুজ্জামানের তৎপরতায় এলাকাজুড়ে প্রশংসা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, তালা

সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে সংঘটিত আলোচিত আড়াই কোটি টাকা ডাকাতির ঘটনায় পুলিশি অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এ ঘটনায় জড়িত মোকসেদ, হাফিজুর ও সাঈদ নামের তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে খলিষখালী পুলিশ ক্যাম্প। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুটকৃত তিন লাখ টাকা।

খলিষখালী পুলিশ ক্যাম্পের এএসআই বি এম তৌহিদুজ্জামান–এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ সদস্য সাদ্দাম ও অমিতও উপস্থিত ছিলেন। তিনজনের যৌথ তৎপরতায় দ্রুত গ্রেপ্তার ও অর্থ উদ্ধার সম্ভব হয়। ডাকাতির মতো স্পর্শকাতর ও বহুল আলোচিত একটি ঘটনায় অল্প সময়ের মধ্যে রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে এলাকাজুড়ে পুলিশের ভূমিকা প্রশংসিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই এএসআই বি এম তৌহিদুজ্জামান নিরলসভাবে তদন্তে যুক্ত ছিলেন। রাতদিন এক করে তথ্য সংগ্রহ, সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় সোর্সের সমন্বয়ে তিনি দ্রুত অভিযানে নামেন। তার পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টার ফলেই স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তরা আইনের আওতায় আসে এবং লুটকৃত অর্থের একটি অংশ উদ্ধার সম্ভব হয়।

এলাকাবাসীর ভাষ্য,

“এত বড় একটি ডাকাতির ঘটনার পর মানুষ ভয় ও আতঙ্কে ছিল। কিন্তু পুলিশ যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছে, বিশেষ করে এএসআই বি এম তৌহিদুজ্জামানের নেতৃত্বে সাদ্দাম ও অমিতের ভূমিকা ছিল সাহসী ও প্রশংসনীয়।”

স্থানীয়দের মতে, পুলিশের এই তৎপরতা সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি অপরাধীদের জন্য একটি স্পষ্ট বার্তা—আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না।

এদিকে তদন্তের অংশ হিসেবে ডাকাত দলের সদস্য মোকসেদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পাটকেলঘাটা থানায় নেওয়া হয়েছে। পুলিশ আশা করছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করা এবং বাকি লুট হওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews