সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ কাশিমাড়ীকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করতে মাঠে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

জ্বালানি তেল বণ্টনে স্বচ্ছতার দৃষ্টান্ত গাবুরা ইউনিয়ন চেয়ারম্যানের তদারকিতে উচ্ছ্বসিত সাধারণ মানুষ

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

আল-হুদা মালি,

সারাদেশে সরকারি কর্মসূচির আওতায় জ্বালানি তেল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠলেও ভিন্ন চিত্র দেখা গেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে। মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশনে সরাসরি উপস্থিত থেকে তদারকির মাধ্যমে জ্বালানি তেল বণ্টনে নজিরবিহীন স্বচ্ছতা নিশ্চিত করেছেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলম। জনপ্রতিনিধির এমন দায়িত্বশীল ভূমিকায় গাবুরাসহ পার্শ্ববর্তী তিন ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে বইছে প্রশংসার জোয়ার।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা আট ঘণ্টা প্রখর রোদ উপেক্ষা করে ডেলমা ফিলিং স্টেশনে অবস্থান করেন চেয়ারম্যান মাছুদুল আলম। তাঁর সরাসরি উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রতিটি উপকারভোগী যেন সরকার নির্ধারিত সঠিক পরিমাণ তেল পান এবং কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা নিতে না পারে, সেদিকে তিনি কড়া নজরদারি রাখেন।
ফিলিং স্টেশনের ম্যানেজার নাজমুল হোসাইন জানান:
“তেল বিতরণের আগে আমরা স্বচ্ছ তালিকা প্রকাশ করেছি। প্রতিটি ধাপে তদারকি থাকায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ ছিল না। সাধারণ মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের প্রাপ্যতা বুঝে পেয়েছেন।”

গাবুরা ইউনিয়নের এই স্বচ্ছ বিতরণ প্রক্রিয়া এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে মটর শ্রমিকদের মধ্যে ব্যাপক সন্তুষ্টি দেখা গেছে। হরিষ খালি মটর শ্রমিক সভাপতি আয়ুব আনছারী ও ডুমুরিয়া মটর শ্রমিক সভাপতি নূর হোসেন জানান, এর আগে তেল বিতরণ নিয়ে ভোগান্তি পোহাতে হলেও এবার চেয়ারম্যানের উপস্থিতিতে কোনো সমস্যা হয়নি। পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী ও মুন্সীগঞ্জ ইউনিয়নের বাসিন্দারাও এই উদ্যোগের প্রশংসা করে জানান, এই ‘গাবুরা মডেল’ অনুসরণ করলে দেশের সর্বত্র অনিয়ম রোধ করা সম্ভব।

সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ’র মতে, জনপ্রতিনিধিরা আন্তরিক হলে সরকারি সেবা পৌঁছে দেওয়া কতটা সহজ হয়, গাবুরা চেয়ারম্যান তার প্রমাণ দিয়েছেন। এটি সুশাসনের এক উজ্জ্বল উদাহরণ

এ বিষয়ে চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম বলেন, “জনগণের আস্থা বজায় রাখা আমার প্রথম লক্ষ্য। সরকারি নির্দেশনা মেনে প্রকৃত উপকারভোগীদের তালিকা যাচাই করে তেল বিতরণ করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের সদস্যরা তদারকি করছেন এবং সরাসরি অভিযোগ শোনার ব্যবস্থা রাখা হয়েছে যাতে কেউ বঞ্চিত না হয়।”
জ্বালানি তেলের মতো স্পর্শকাতর পণ্য বন্টনে গাবুরা ইউনিয়নের এই স্বচ্ছতা ও জবাবদিহিতা উপজেলার অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য এক অনন্য বার্তা প্রদান করেছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews