সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ কাশিমাড়ীকে মাদক ও অনলাইন জুয়ামুক্ত করতে মাঠে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় 

ফরিদপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মাওলানা আলী আছগার

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি:-

 

 

 

পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া চিকনাই নদীর আমিন মেম্বরের বাড়ি হতে নলুয়ার বিল পর্যন্ত ০.৪৮৫ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১২ লাখ ৯১ হাজার ৭২৪ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি মাওলানা আলী আছগার বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি স্থানীয় জনগণকে প্রকল্পের সুফল সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব, সেক্রেটারি আব্দুল হাই আল রাজি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিনগর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, হাদল ইউপি চেয়ারম্যান শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকার কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। পুনঃখননের ফলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews