1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

তালায় অভিভাবক সমাবেশ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোয়ালোজ ইন ডেনমার্কের সহযোগিতায় ও ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে

অভিভাবক সমাবেশে প্রায় ৫০ জন অভিভাবক উপস্থিত ছিলেন। সমাবেশে পারিবারিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহের কুফল, যৌনহয়রানী প্রতিরোধে করনীয়, শিশুদের লেখাপড়া চলমান রাখা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস আই আদনান বিন আজাদ। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম সভাপতি স্কুল এডহক কমিটি। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ আছির উদ্দিন গাজী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছালাহ উদ্দিন আলী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রমুখ। অভিভাবক সমাবেশে অনুষ্ঠান পরিচালণা করেন আকরাম হোসেন সহকারী শিক্ষক । সমাবেশের সার্বিক সহযোগিতা করেন ভূমিজ ফাউন্ডেশনের সোয়ালোজ প্রকল্পের উন্নয়ন কর্মী স্বপ্না বিশ্বাস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত