বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

‎রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

 

‎মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও শহীদ মিনারে সকাল ৬.০৬ মি. ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎বৃহস্পতিবার(২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পতাকা উত্তোলন,বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো, ডিসপ্লে প্রদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

‎এ সময়  উপস্থিত ছিলেন  উপজেলা প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার, মিজ খাদেজা বেগম,

‎বাংলাদেশ পুলিশ রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ ,

‎উপজেলা বিএনপির সভাপতি  মোঃ আতাউর রহমান উপজেলা বিএনপির সা.সম্পাদক আল্লমা বিন নুর আলিফ, জামায়াতের নায়েবে আমির মোঃ মিজানুর রহমান মাস্টার ,পৌর বিএনপির সভাপতি মো.শাহজাহান আলী,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদ মোঃ মহসিন আলী ।

‎আরোও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন,বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, শিক্ষক, প্রভাষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎স্কুলের শিক্ষাথীরা কুজকাওয়াজ ও নেচে গেয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উদযাপন করেন । রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার – ভিডিপি ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএন সিসি কর্তৃক কুচ- কাওয়াজ অভিবাদন গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ,জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণ করা হয়।

‎আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিষয়ের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews