বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা

 

“নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় একটি র‌্যালি বের করা হয়। (১৫ মার্চ) রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্লাইডের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলে এলাহী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ। তিনি বলেন, দেশে ভোক্তা অধিকার নিশ্চিত করতে সরকার আইন প্রণয়ন করেছে। তবে ভোক্তাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে ব্যবসায়ীরাও যদি আইন মেনে ব্যবসা পরিচালনা করেন, তাহলে অনেক সমস্যার সমাধান হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে এবং পণ্যের মোড়কে উল্লেখিত তথ্যের সঙ্গে পণ্যের মানের মিল থাকতে হবে। ভোক্তারা সচেতন হলে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে। এছাড়া মানসম্মত খাদ্য বিপণন নিশ্চিত করতে মানসিকতার পরিবর্তনও প্রয়োজন।

সভায় আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. ইয়াছিন আলী ও ক্যাবের জেলা সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews