বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কুষ্টিয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

 

কুষ্টিয়া জেলা পুলিশে পদোন্নতিপ্রাপ্ত এক কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান ও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১৫ মার্চ) কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) মোঃ মিলন হোসেন পদোন্নতি পেয়ে এসআই (নিঃ) পদে উন্নীত হয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এসময় তিনি নতুন এসআই মোঃ মিলন হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পেশাগত জীবনে আরও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত এসআই মোঃ মিলন হোসেন ইতিপূর্বে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘসময় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। একজন সৎ, দক্ষ ও জনার্থীবান্ধব পুলিশ অফিসার হিসেবে সাতক্ষীরা জেলাবাসীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তার এই পদোন্নতির খবর ছড়িয়ে পড়লে শ্যামনগরসহ সাতক্ষীরার বিভিন্ন মহলে আনন্দের জোয়ার বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তাকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।

সাতক্ষীরা থেকে কুষ্টিয়ায় বদলি হওয়ার পর সেখানেও নিজের মেধা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন এই কর্মকর্তা। তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মতে, সততা এবং কর্মনিষ্ঠার পুরস্কার হিসেবেই তিনি এই পদোন্নতি লাভ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews