বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

আশাশুনি, প্রতিনিধি

 

আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় র‍্যালিটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।

র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। মহিলা অধিদপ্তরের ট্রেইনার বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা কমিটির সদস্য

স ম হেদায়েতুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম,আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,উপজেলা মহিলা দল সভাপতি কামরুন নাহার কচি,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন,বারসিক এনজিও জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ,ইএসডিও ICRDCV-III প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা প্রমুখ।

 

ক্যাপশান:আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি।

 

 

আশাশুনি প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকাল ৫.৩০ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন নব- নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার।

প্রেস ক্লাব সভাপতি এস,কে হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক লিংকন আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে ও অন্যদের মধ্যে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়োবে আমীর মাওঃ নুরুল আফছার মুরতাজা,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব,সেক্রেটারী আকাশ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জজ কোর্টের এপিপি এড.শহিদুল ইসলাম,অধ্যক্ষ মুজিবুর রহমান,বিএনপি নেতা আঃ আলিম,ডাঃ শাহিনুর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, সরকারি কর্মকর্তা,সাংবাদিক,এনজিও কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওঃ ফেরদাউস হোসেন।

এমপি মুহাদ্দিস রবিউল বাশার বলেন,রমজান মাস ধৈর্য্যের মাস,সংযমের মাস,কুরআন নাজিলের মাস। মানব ইতিহাসের শুরু থেকে রোজা ছিল,আজও আছে, সেষ পর্যন্তও থাকবে। আমরা একমাস রোজা রেখে যদি সংযম করতে পারি,মিথ্যা ত্যাগ করতে পারি,পাপ পরিহার করতে পারি,তাহলে সিয়াম সার্থক হবে।

যে রোজা রেখে মিথ্যা,অপকর্ম,চোগলখুরি, অন্যায়-পাপ ছাড়তে না পারে তার রোজা রেখে লাভ নেই। ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মুহাদ্দিস রবিউল বাশার বলেন,সংসদীয় আসনের উন্নয়ন ও জনমানুষের কল্যানে কাজ করতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

তিনি আশাশুনি প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় তালিকা তৈরির জন্য পরামর্শ প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews