বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ডিআইজি রেজাউল হকের উপস্থিতিতে তেরোখাদায় অপরাধ প্রতিরোধে সুধী সমাবেশ,, পুলিশ-জনতার আস্থা বাড়াতে চালু হলো গোপন অভিযোগের ‘কমপ্লেইন বক্স

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার লক্ষ্যে খুলনার তেরোখাদায় পুলিশ-জনতার অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়িয়ে অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করার ওপর সমাবেশে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (৬ মার্চ ২০২৬) খুলনা জেলার তেরোখাদা উপজেলার কোনা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তেরোখাদা থানার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, বিপিএম (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি রেজাউল হক বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। অপরাধীদের বিরুদ্ধে তথ্য প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনগণের অংশগ্রহণ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাবেশে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে গোপনীয়ভাবে অভিযোগ ও তথ্য প্রদানের জন্য একটি ‘কমপ্লেইন বক্স’ স্থাপন করা হয়। এর মাধ্যমে সাধারণ মানুষ পরিচয় গোপন রেখে যেকোনো অভিযোগ, তথ্য বা মতামত পুলিশের কাছে পৌঁছে দিতে পারবেন, যা অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

উপস্থিত সুধীজনরা মনে করেন, এ উদ্যোগ পুলিশের সঙ্গে জনগণের আস্থা ও যোগাযোগ আরও সুদৃঢ় করবে এবং অপরাধ প্রতিরোধে একটি স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা হিসেবে কাজ করবে।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews