বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিজিবির টহল শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিভিন্ন এলাকায় বিজিবির এ টহল লক্ষ্য করা গিয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দেবহাটা উপজেলায় বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন বিজিবির টহল দল। পথচারী এক কৃষক গোলাম কুদ্দুস বলেন, এবার ধারণা করা হচ্ছে পূর্বের তুলনায় এবার নির্বাচন বেশ উৎসবমুখর পরিবেশে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে। তবে যদি সুষ্ঠু নির্বাচন হয় জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। কারণ তারা মারা কাটার রাজনীতি করে না। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার সাতক্ষীরা জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছেন। জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে তিনি সকল পক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews