বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কলারোয়ায় ঐতিহ্য বাহী বিদ্যাপিঠ সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল ও বই বিতরণ করা হয়েছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পিদ্যাপিঠ সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার এবং উর্তিন্ন ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০১জানুয়ারী ২৬ ) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক জিয়াউর হক (জিয়া)। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাবাড়ীয়া সোনার বাংলা ডিগ্রি কলেজ এর অধ্যাপক জাফরুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফকির আহম্মাদ স্যার, ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক সপল চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নাসিরউদ্দিন সরদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোকলেছুর রহমান, কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান রাজু,তাহেরুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ। বক্তারা বলেন , শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সকল বক্তাগণ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রুহুল কুদ্দুস। প্রকাশ থাকে যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews