রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

বালিয়াডাঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের চেতনা ও স্বাধীনতার আদর্শকে স্মরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির, কেন্দ্রীয় নেতা ও বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুর রশিদ, ৭ নং আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আয়ুব আলী, বালিয়াডাঙ্গী উপজেলা শূরা ও কর্মপরিষদের সদস্য ২নং চারোল ইউনিয়নের আমির অধ্যাপক মুশফিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা হায়দার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ ও নেতা-কর্মীবৃন্দ।

 

সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন,

“মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, ঈমানি চেতনা ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। স্বাধীনতার প্রকৃত অর্থ কেবল ভূখণ্ডের মুক্তি নয়; বরং মানুষের অধিকার, ন্যায়বিচার ও আল্লাহর বিধানের প্রতিষ্ঠা। এই আদর্শ বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম বলেন,

“ইতিহাসের ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে নেতার পরিবর্তন হয়েছে, শাসকের পরিবর্তন হয়েছে; কিন্তু স্বাধীনতার মূল নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। ন্যায়, ইনসাফ ও মানুষের মর্যাদা—এই মূল্যবোধই ছিল আমাদের স্বাধীনতার মূল প্রেরণা। আজও যদি আমরা সেই নীতিতে অবিচল থাকি, তবেই স্বাধীনতার প্রকৃত মর্যাদা রক্ষা হবে।”

 

তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদেরকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের শপথ নিতে উদ্বুদ্ধ করে।

 

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews