বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

খালেদা খাতুন, পাকিস্তান প্রতিনিধি।

 

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাবেক প্রধান ফয়েজ হামিদকে সামরিক আদালত ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে দায়িত্ব পালনকারী ফয়েজ হামিদকে ‘রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা’ এবং ‘বেআইনিভাবে ব্যক্তির ক্ষতি সাধন’-এর অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে বলে সেনাবাহিনীর জনসংযোগ উইং এক বিবৃতিতে জানিয়েছে।

 

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড

২০২৩ সালে প্রকাশিত সুপ্রিম কোর্টের নথি অনুযায়ী, ফয়েজ হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং এক বেসরকারি রিয়েল এস্টেট ডেভেলপারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানোর অভিযোগ রয়েছে।

 

 

গোয়েন্দা প্রধানের পদকে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর অবস্থান হিসেবে বিবেচনা করা হয়।

 

বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ফয়েজ হামিদকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ঘোষিত রায়ে তাকে ১৪ বছরের কঠোর কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

ফয়েজ হামিদ ছিলেন ইমরান খানের কট্টর সমর্থক। বিশেষজ্ঞদের মতে, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সমর্থন হারানোর পর অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হন।

 

সেনাপ্রধান হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ফয়েজ হামিদ ইমরান খানের ক্ষমতা হারানোর কয়েক মাস পর আগাম অবসর নেন।

পরে তার বিরুদ্ধে পাকিস্তান আর্মি অ্যাক্ট লঙ্ঘনের ‘বহু ঘটনার’ অভিযোগ আনা হয় এবং তাকে সব পদমর্যাদা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews