বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ

শ্যামনগরে পানি নিষ্কাষনের জন্য কালভার্ট নির্মানের দাবীতে এলাকাবাসীর মানব বন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

বাবলুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজানননগর ইউনিয়নের তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুড়ঝুড়ি-

হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মানব বন্ধনের আয়োজন করা হয়। ২৮ শে নভেম্বর ( শুক্রবার) দুপুর ২.৩০ টায় তারানীপুর – ভেটখালী জামে মসজিদ সংলগ্নে উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জি,এম, মুত্তালিব হোসেন , আলহাজ্ব আব্দুল মাজেদ, মোঃ সফিকুল ইসলাম, গাজী খালিদ সাইফুল্লাহ, মোঃ আব্দুল আজিজ, মোঃ মাহতাব হোসেন, মোঃ নূরুজ্জামান। মানব বন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন , প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা প্লাবিত হয়। পানি নিষ্কাষনের  সু-বন্দোবস্ত না থাকায় আমাদের চলাচলের রাস্তা , ধান্য ফসলের মাঠ , বসত ভিটা, পুকর পানিতে তলিয়ে যায়। বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার কাজ চলমান। রাস্তা সংস্কারের পাশাপাশি কালভার্টটি নির্মান করা আশু প্রয়োজন। কালভার্টটি নির্মাণ হলে খালের পানি দিয়ে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করা যাবে। তারা আরও বলেন, কালভার্ট নির্মানের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক , সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন দেওয়া হয়। কর্তৃপক্ষ সরজমিনে এসে মাপ জরিপ করার পরে আর কোন পদক্ষেপ গ্রহন করেননি। তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। মানব বন্ধন অনুষ্টানটি পরিচালনা করেন রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ মশিউর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews