বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

বালিয়াডাঙ্গীতে ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন এর কমিটি গঠন

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

মোঃকামাল উদিন বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আজ উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন-এর নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মোঃ হাসান আলী সভাপতি এবং জুয়েল রানা সাধারণ সম্পাদক,সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুল্লা রহমান লিটন, প্রচার সম্পাদক বুলবুল ইসলাম, ক্যাশিয়ার আনিশ আহমেদ,কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ রাইয়ানুল হক ও রহমতউল্লাহ হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিসহ প্রায় ৩০-৩৫ জনেরও বেশি কোম্পানির অফিসার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বালিয়াডাঙ্গী উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোহাম্মদ এহসানুল হক।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

এই সংগঠন ফসল সুরক্ষা ও কৃষক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। আমি সংগঠনের সকল সদস্যের সার্বিক সফলতা ও উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।”
ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন-এর কাজের ক্ষেত্র

এই সংগঠন মূলত
কৃষকদের ফসল সুরক্ষা ও রোগ-পোকার আক্রমণ প্রতিরোধে কাজ করে,
কীটনাশক ব্যবহারের সঠিক পরামর্শ দেয়,
কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করে,
পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা প্রচার করে।

নবনির্বাচিত সভাপতির বক্তব্য

নবনির্বাচিত সভাপতি মোঃ হাসান আলী তার বক্তব্যে বলেন—

আমরা এই সংগঠনের মাধ্যমে কৃষকদের পাশে থাকতে চাই। ফসল সুরক্ষা, কীটনাশকের সঠিক ব্যবহার, এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রচারের মাধ্যমে বালিয়াডাঙ্গীর কৃষিকে আরও এগিয়ে নিতে আমরা একযোগে কাজ করব। সকল সদস্যের সহযোগিতা নিয়ে সংগঠনকে একটি মডেল সংগঠনে পরিণত করব ইনশাআল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews