বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

জামালপুরে ছেলে-ভাতিজার বিরুদ্ধে অসহায় বাবার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

মোঃশহিদুল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় বাবা। রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলার তারাটিয়া বাজারে এই সংবাদ সম্মেলন করেন ডাংধরা ইউনিয়নের বাঘারচর এলাকার বাহাস পাড়া গ্রামের ভুক্তভোগী হাসমত আলী।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে হাসমত আলী বলেন, “প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তিন মাস আগে পাশ্ববর্তী এলাকার আব্দুল কুদ্দুসের মেয়ে নাছিমা আক্তারকে (৩৫) দ্বিতীয় বিয়ে করি। এই বিয়ের পর থেকেই আমার প্রথম স্ত্রী আরিফা বেগম ও বড় ছেলে আরিফুল ইসলাম আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।”

তিনি আরও জানান, “দুই মাস আগে আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে গেলে আমার ছেলে আরিফুল,আতিক ও ভাতিজা ফজলু মিয়া আমার ওপর হামলা চালায়। তারা আমাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দেয়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে আমি টানা সাত দিন চিকিৎসাধীন ছিলাম।”

হাসমত আলীর অভিযোগ, ঘটনার পর তিনি নিজের নিরাপত্তার জন্য থানায় মামলা করেন। কিন্তু এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। “আমার ছেলে আরিফুল জামিনে বের হয়ে এসে আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে,” বলেন তিনি। “ওরা আমার বাড়িঘর, দোকান ও সম্পত্তি দখল করে নিয়েছে। আমি এখন নিজের ঘরেও ঢুকতে পারি না। গত দুই মাস ধরে ফুফুর বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছি।”

তিনি অভিযোগ করেন, “আমি বাড়িতে যেতে চাইলে ছেলে ও ভাতিজা দু’জনেই আমাকে হত্যার হুমকি দেয়, এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়।”

অসহায় এই বৃদ্ধ বাবা প্রশাসনের কাছে নিজের ও স্ত্রীর জীবনের নিরাপত্তা চেয়ে অনুরোধ জানান। পাশাপাশি তিনি ছেলে ও ভাতিজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে হাসমত আলীর দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার উপস্থিত ছিলেন।

মোঃশহিদুল ইসলাম
জামালপুর
০১৭৬৩২৯৮৪৪৪

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews