বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ: ‘আমরা নির্দোষ, আমাদের নাম মিথ্যা মামলায় জড়ানো হয়েছে’

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

মোঃশহিদুল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদে আজ শুক্রবার (০৭ নভেম্বর ২০২৫) নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কলাকান্দা নতুন গ্রামের এক ভুক্তভোগী পরিবার। তারা অভিযোগ করেছেন, সম্প্রতি ডাকাতির একটি ঘটনায় তাদের নাম উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ সাক্কা বলেন, “আমরা সহজ-সরল কৃষিজীবী মানুষ। জীবিকা নির্বাহ করি কৃষিকাজ করে। কিন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। গত ৫ নভেম্বর গভীর রাতে আমাদের প্রতিবেশী মোঃ ইনছার আলি(সুট্টু)মিয়ার ঘরে ডাকাতি সংঘটিত হয়। সেখানে আনুমানিক দুই লক্ষ টাকা লুট হয়। কিন্তু ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আমাদের নাম সংবাদে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।”

তিনি আরও বলেন, “আমাদের পূর্বে কখনও কোনো চুরি বা ডাকাতির মতো ঘটনায় জড়িত থাকার রেকর্ড নেই। এলাকার মানুষ সাক্ষ্য দিতে পারবেন যে আমরা পরিশ্রমী কৃষক ও সৎ পরিবার। পূর্ব শত্রুতার জের ধরে কিছু ব্যক্তি নিজেদের হাত-পা বেঁধে নাটক সাজিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছেন। এতে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত একই গ্রামের বাসিন্দা মোঃ কালু মিয়া বলেন, “আমরা বহু বছর ধরে তাদের চিনি। তারা পরিশ্রমী মানুষ, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। মিথ্যা সংবাদ প্রকাশের আমরা তীব্র নিন্দা জানাই।”

মোঃ সাজাহান আলী সাদাও একই বক্তব্য দিয়ে বলেন, “এটি স্পষ্টভাবে প্রতিহিংসামূলক ও পরিকল্পিত একটি প্রচেষ্টা।”

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাত আনুমানিক ১টার সময় মোঃইনছার আলী(সুট্টু) মিয়ার ঘরে দুর্বৃত্তরা প্রবেশ করে গরু বিক্রির দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা ইনছার আলী(সুট্টু)মিয়া ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে মুখে কাপড় বেঁধে ফেলে। সারা রাত তারা অসহায়ভাবে পড়ে থাকেন। পরদিন সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, প্রকৃত দোষীদের আড়াল করতে এবং ব্যক্তিগত বিদ্বেষবশত এই ঘটনার দায় তাদের পরিবারের ওপর চাপানোর চেষ্টা চলছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews