রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন

দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়ন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকাল ২টায় পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মঞ্জু হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন আল মামুন।

সভাপতিত্ব করেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ললু মন্ডল প্রধান বক্তা ছিলেন দেওয়ানগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মোঃ দেওয়ান আলতাফ, বিশেষ বক্তা ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মোঃ ফারুক আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব সোহানোর রহমান সাইদুর এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম পল্টন
আরো উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ তারিকুল আজম তুষার মিঞা,সহ সভাপতি মোঃ আলী আহম্মদ সহ কমিটির সকল সহ সভাপতি,আরো উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সুলতান আহাম্মেদ,মোঃমনিরু জামান,মোঃইউনুছ আলী,আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ সামাদ আকন্দ সহ পাররামরামপুর ইউনিয়ন যুবদলের সকল নেতাকর্মী ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমাদের প্রেরণার উৎস।”

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয় এ আয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews