রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন

পাবনার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আব্দুল লতিফ বিশ্বাস আর নেই

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

শামীম আহমেদ,

পাবনা জেলা প্রতিনিধি-

পাবনার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি, বিশিষ্ট শিল্পপতি ও মানব প্রেমিক আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন একনিষ্ঠ ব্যবসায়ী, পরিশ্রমী উদ্যোক্তা এবং নির্লোভ সমাজসেবক। লতিফ রিয়েল এস্টেট ও লতিফ গ্রুপের চেয়ারম্যান হিসেবে তিনি যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, তেমনি তাঁর হাত ধরে বহু মসজিদ-মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা পেয়েছে। পাবনার প্রতিটি প্রজন্মের কাছে তিনি ছিলেন একজন আপনজন। কেউ বিপদে পড়লে, কারও চিকিৎসার খরচ না থাকলে বা কোনো মেয়ের বিয়েতে সহায়তার প্রয়োজন হলে, লতিফ বিশ্বাস  চুপচাপ পাশে দাঁড়াতেন। শোকে-সন্তাপে, আনন্দ-উৎসবে—মানুষের পাশে ছিলেন অকৃত্রিম ভাবে। মর্যাদার মধ্যে মমতা, প্রতিপত্তির মধ্যে প্রজ্ঞা এমন মানুষ খুব কমই হয়। তাঁর মৃত্যুতে পাবনা এক পরম নির্ভরতার ছায়া হারাল। আমরা হারালাম এক প্রকৃত মানুষের পথচলা। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews