বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

পাবনায় ট্রাকচাপায় ২জন শিক্ষার্থী সহ -৩ জন নিহত।

  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-

পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দিলে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি ভ্যান দুই শিক্ষার্থীকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পাবনামুখি একটি বাঁশবোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। নিহত দুই শিশু পঞ্চম শ্রেণিতে পড়ত বলে জানা গেছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews