রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

৮নং বেলগাছি ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা:

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৮ নম্বর বেলগাছি ইউনিয়ন বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীর সর্বসম্মতিক্রমে বেলগাছি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো:ঝন্টু মালিতা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ছমির মালিতা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি হিসেবে মো: জিন্নাহ জোয়াদ্দারকে নির্বাচিত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব মোঃ আমিনুল হক রোকন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার জোয়ারদার।
সভায় সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুস সালাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বোরহান মেম্বার,কৃষক দলের সভাপতি মোহাম্মদ বজলুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি মো: হাবিবুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তারিকুল ইসলাম, ও উপজেলা সদস্য মো: তপু রায়হান,আরো উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যুবদলের সদস্য মমিন মালিতা ও এস এম বাপ্পি মো:।সাহাঙ্গির মালিতা ও ইসলাম মালিতা অন্যান্যদের মধ্যে ছিলেন নূহুনবী, আনিসুর রহমান, ইদ্রিস মল্লিক,আতিয়ার মেম্বার, লিটন,দুর্জয় আহমেদ মহিদুল, সাগির, হাসিবুল প্রমুখ।
নতুন নেতৃত্ব ঘোষণার পর উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেলগাছি ইউনিয়ন বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থাকবে।”সেই সাথে ছিলেন লিফলেট বিতরণ এবং শরিফুজ্জামান শরীফ ভাইয়ের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চাওয়া ৮নং বেলগাছি ইউনিয়নের সকল ওয়ার্ডে।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews