রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

নাগেশ্বরীতে এমপিওভক্ত শিক্ষকদের ৩ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

আব্দুল কাদের সিদ্দিকী (মেহেদী) কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিও ভুক্ত শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০/টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতার দাবিতে এক বিশাল অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত। এ অবস্থান কর্মসূচিতে শিক্ষকের দাবি আদায়ের লক্ষ্যে ২৫ কুড়িগ্রাম ১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: সাইফুল রহমান রানা শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন শিক্ষকদের এ দাবি/দাওয়া যৌক্তিকভাবে তাদের প্রাপ্য ও ন্যায্য অধিকার। এ অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জনাব মোঃ গোলাম রসূল রাজা নাগেশ্বরী মহিলা ডিগ্রী কলেজ ও আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা শাখা। জনাব মোঃ আব্দুল মতিন ফারুকী নাগেশ্বরী কামিল মাদ্রাসা ও জেলা আমির বাংলাদেশ জামাতী ইসলাম কুড়িগ্রাম জেলা শাখা, মাওলানা মোঃ জাহিদুর রহমান অধ্যক্ষ ভিতরবন্দ দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা, মাওলানা মোঃ সোহরাব আলী সুপার বুড়িরহাট দাখিল মাদ্রাসা ও সম্পাদক মাদ্রাসা শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখা, জনাব মোঃ ফারুক হোসেন আহমেদ অধ্যক্ষ বিতবন্দ ডিগ্রী কলেজ,মোছা:জেবুন্নিছা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাগরণী বিদ্যা বিথি,অধ্যক্ষ জনাব মোঃ হাফিজুল মন্ডল হাফিজ কেদার মহিলা ডিগ্রী কলেজ, জনাব মোঃ শাজাহান আলী বি এস সি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখাতি উচ্চ বিদ্যালয়, আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সরকারি শিক্ষক/ শিক্ষিকা সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন: জনাব মোঃ শহিদুল ইসলাম প্রধান শিক্ষক আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখা, সঞ্চালনা করেন: জনাব মোঃ শফিকুল ইসলাম প্রধান শিক্ষক রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও সহ-সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখা।স্থান :মুক্ত মঞ্চ, নাগেশ্বরী কুড়িগ্রাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews