রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

শ্যামনগরের মুন্সিগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটিতে ত্যাগীদের জয়জয়কার, মাসিদুর-মুস্তাফিজ প্যানেলের ২১ প্রার্থী বিজয়ী

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার

অবশেষে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের অনুষ্ঠিত বিএনপির ওয়ার্ড কমিটি নির্বাচনে বিজয়ী হয়েছে ত্যাগী ও জনভিত্তিসম্পন্ন প্রার্থীদের প্যানেল। দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীরা এবার প্রমাণ করলো, মানুষের ভালোবাসা অর্জনই প্রকৃত শক্তি।

শুক্রবার (০৩/১০/২৫) অনুষ্ঠিত ভোটে ২৭ জন প্রার্থীর মধ্যে মাসিদুর রহমান বাবু ও মুস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন প্যানেল থেকে ২১ জন প্রার্থী বিপুল ভোটে বিজয় অর্জন করেন। স্থানীয় ভোটাররা জানান, এ প্যানেলের প্রার্থীরা সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছেন। এ কারণেই সাধারণ ভোটাররা ভোট দিয়ে তাদের প্রতি সম্মান জানিয়েছেন।

এ বিজয়কে ত্যাগী নেতাকর্মীদের বিজয় হিসেবে দেখছেন বিএনপির স্থানীয় নেতারা। তারা বলেন, এই রায় আওয়ামী লীগপন্থী সুবিধাবাদী ও হঠাৎ উদয় হওয়া প্রার্থীদের জন্য একটি বার্তা। যারা রাজপথে ছিল না, তাদের পক্ষে জনগণ দাঁড়ায়নি।

নবনির্বাচিত সভাপতি মাসিদুর রহমান বাবু বলেন, এই বিজয় জনগণের বিজয়, ত্যাগের বিজয়। আমরা চেষ্টা করবো সংগঠনকে আরও শক্তিশালী করতে।

স্থানীয়রা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে বিএনপির প্রকৃত কর্মীরা মূল্যায়িত হলেন এবং ভবিষ্যতে সংগঠন আরও সুসংগঠিত হবে।
আলহামদুলিল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews