রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

শ্যামনগরে ভারতীয় ঔষধ ও বিড়িসহ ৩ চোরাকারবারী আটক।

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ১৭ লক্ষ টাকার ভারতীয় ঔষধ এবং ৩ লক্ষ টাকার বিড়িসহ তিন চোরাকারবারীকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মীরগাঙ এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় ঔষধসহ চোরাকারবারীদের আটক করে কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন, শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন, একই এলাকার আশরাফ হোসেনের মেয়ে আকলিমা খাতুন এবং কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ওজায়মারী গ্রামের মৃত রজব আলীর ছেলে কোহিনুর রহমান।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধ পথে ভারতীয় ঔষধ ও বিড়ি আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে দক্ষিণ ভেটখালী এলাকার আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে আনুমানিক ৩লক্ষ টাকার ভারতীয় বিড়ি জব্দ করা হয়। সে সময় আব্দুর রহিমকে পাওয়া না গেলে মালের মালিক মোজাম্মেল হোসেনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনুমানিক ১৭ লক্ষ টাকার ভারতীয় অবৈধ ঔষধ আটক করা হয় এবং আকলিমা নামের আরো একজন চোরাকারবারীকে আটক করা হয়।

 

জব্দকৃত মালামাল এবং আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews