রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, সেবায় যার ব্রত 

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

শামীম আহমেদ পাবনা জেলা

 

উন্নয়নের ধারাবাহিকতা প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলে বিশ্বকে উপহার দেওয়া। বিশ্বের দরবারে এক সময়ের ভিক্ষুকের দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

 

বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা বেড়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। উন্নয়নের ছোঁয়ায় মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আজ বিশ্ব দরবারে প্রিয় জন্মভূমি বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই অর্জন প্রশংসিত হওয়ার পেছনে সততা, একনিষ্ঠতা জনকল্যাণে ছুটে চলা সরকারি-বেসরকারি মানুষগুলোর অবদান অপরিসীম। রাষ্ট্রে প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণে সরকারের যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

উপজেলার প্রতিটি মানুষের মনে ভালোবাসার পাত্র হয়ে উঠেছেন। মানুষের দুঃখ-কষ্টের কথা শুনলে স্থির থাকতে পারেন না তিনি। যতদ্রুত সম্ভব ছুটে গিয়ে অসহায় মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। যোগ্যতা, বুদ্ধিমত্তার পুরস্কার হিসেবে তিনি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের অল্প সময়ের মধ্যেই সাঁথিয়ায় জনগনের নয়নের মনি হয়ে উঠেছেন।

 

এরই মধ্যে তিনি অনেক অসহায় গরিব বেকার মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করে কর্মমুখী করে তুলেছেন। অভাব-অনটন ঘুঁচিয়েছেন ওইসব পরিবারের। নিরাস হয়ে মানুষ হতাশায় না ভুগে মনের জোর রেখে সফলতার জন্য সামনে এগিয়ে যাওয়ার লড়াই করতে শিখিয়েছেন ইউএনও রিজু তামান্না

 

কোন সময় আর্থিক সহযোগিতা বুদ্ধি পরামর্শ সার্বিক সহযোগিতা দিয়ে মানুষকে স্বাবলম্বী হতে শিখিয়েছেন। সাঁথিয়া উপজেলায় এ প্রথম একজন সরকারি কর্মকর্তাকে উদ্যোক্তা হিসেবে কাছে পেয়ে অনেক অসহায়, প্রতিবন্ধী, অস্বচ্ছল পরিবারে আনন্দের, সুখের হাসি ফুটেছে।

 

এছাড়াও ইউএনও রিজু তামান্না সাঁথিয়া উপজেলার মৃতপ্রায় ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করে সুবাতাস প্রবাহিত করেছেন খেলার মাঠে। বিমুখ হয়ে থাকা উঠতি বয়সের ছেলেরা খেলার মাঠে ফিরেছে। কমতে শুরু করেছে মাদক আর মোবাইল ফোনে আসক্ত হওয়া উঠতি বয়সিদের আড্ডা।

 

উপজেলার ক্রীড়াঙ্গন রোল মডেলে পরিণত করেছেন। আর সাংস্কৃতির কথা বাদ দিলে পুরো কৃপণতা করা হবে। তিনি যেমন একজন শ্রোতা, একজন উপস্থাপক, তেমনি একজন দক্ষ আয়োজকও বটে।

 

তার দক্ষ প্রশাসনিক কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এমনি চিরন্তন কথাগুলোর যথার্থতা ফিরিয়ে আনতে এবং সমাজের প্রতিটি মানুষ ভালো থাকলে, তাদের মুখে হাসি ফুটলে সমাজের সব ব্যাধি দূর হবে, অন্যায় অত্যাচার, নিপীড়ন কমে আসবে।

 

ফলে একটি সুস্থ সমাজের আঙিনায় প্রতিটি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলুক এমন প্রত্যাশা যেন চোখে মুখে মহান উদ্যোক্তার।

 

সাঁথিয়া উপজেলার প্রতি ইঞ্চি মাটি হোক মাদকমুক্ত, প্রতিটি মানুষের মুখে হাসি ফুটুক প্রতিটি মুহূর্ত এমন ভাবনায় সময় পার করেন ইউএনও রিজু তামান্না

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews